1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 13, 2026, 11:57 am

চট্টগ্রামে লিফলেট ও চিঠি দিয়ে চাঁদাবাজি করা টিটু অবশেষে পুলিশের জালে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Monday, April 21, 2025
  • 390 বার পড়েছে

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকা থেকে মো. আমজাদ হোসেন টিটু চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায় টিটু লিফলেট ও চিঠি দিয়ে এবং মোবাইল কল বা মেসেজ প্রদানের মাধ্যমে ভয়-ভীতি হুমকি দিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।

রোববার(২০ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার টিটু চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া চৌধুরীপাড়া এলাকার জসিম উদ্দিন চৌধুরীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, মো. আমজাদ হোসেন অভিনব উপায়ে চাঁদাবাজি করে থাকেন। আমজাদ লিফলেট, চিঠি প্রদান এবং কল বা মেসেজ প্রদানের মাধ্যমে ভয়-ভীতি দেখিয়ে হুমকি দিয়ে মানুষজনের কাছ থেকে চাঁদা দাবি করতেন। তার কাছ থেকে ভয়-ভীতি হুমকির কথা উল্লেখ করা চাঁদা দাবি সংক্রান্ত চিঠি ও লিফলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV