1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
  3. admin@facfltd.com : facfltd :
September 12, 2026, 3:59 am

পরৈকোড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হান্নান : উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার

আফসানা আক্তার শেকা : (আনোয়ারা)
  • আপডেট সময় : Wednesday, September 9, 2026
  • 19 বার পড়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার।

হান্নান রহিম তালুকদার ৫নং ওয়ার্ডের মাহাতা গ্রামের বাসিন্দা। তিনি আনোয়ারা তথা চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের সর্বজন পরিচিত রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকতায় ব্যাপক পরিচিতি রয়েছে।

চেয়ারম্যান নির্বাচিত হলে ঐতিহ্যবাহী অবহেলিত পরৈকোড়া ইউনিয়নকে সার্বিক উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে ঐতিহ্য ফিরিয়ে আনার কথা জানিয়েছেন হান্নান রহিম তালুকদার । বিশেষ করে মামুর খাইন বাজার লালা হাট, ছত্তারহাট বাজারের উন্নয়নে ব্যবসায়ী ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং ইউনিয়নের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি এলাকার শিক্ষা, সামাজিক স্বাস্থ্য সেবার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কথা জানিয়েছেন তিনি।

সাংবাদিক হান্নান রহিম তালুকদার বলেন, জনগণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে পরৈকোড়া ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। ছত্তারহাট বাজার প্রসার সহ পুরো ইউনিয়নের উন্নয়নে সাধ্য অনুযায়ী ভূমিকা রাখব। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।

স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মাধ্যমে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরছেন বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হোসাইন আহামদ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। তিনি আরো বলেন ইউনিয়নের উন্নয়নে ধারাবাহিক নান্দনিক, মাদক মুক্ত, একটা সভ্য সমাজ ইউনিয়ন উপহার দেওয়ার বদ্ধ পরিকর।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV