1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
  3. admin@facfltd.com : facfltd :
September 12, 2026, 3:59 am

নজরুলের চেতনা নতুন প্রজম্মের মাঝে ছড়িয়ে দিতে হবে: আবু সৈয়দ রাসেল

এম.হান্নান রহিম তালুকদার
  • আপডেট সময় : Thursday, September 10, 2026
  • 14 বার পড়েছে

আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ‘নজরুল বর্ষ উদযাপন-২০২৬’ উপলক্ষে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পরিষদের সদস্য সচিব লোটন দাশের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষিকা নছিরা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আবু সৈয়দ রাসেল।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সৈয়দ রাসেল বলেন, “কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নেওয়ায় সরকারকে এবং এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন—নজরুলের সাহিত্য ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এ ধরনের উদ্যোগ আমাদের সাংস্কৃতিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

সভাপতির বক্তব্যে লোটন দাশ বলেন, “নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে, মানবিক হতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে শেখায়। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীল বিকাশে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র শিক্ষক ছাদে রশিদ এবং শিক্ষিকা সেলিনা পারভীন ও মিতা পাল।

এতে আরো উপস্থিত ছিলেন মারুফা জান্নাত, আবু হানিফ, মোশরেফুল ইসলাম, তারেকুল ইসলাম, টিটু দাশ, আবু তাহের, ছালাম রেজা, গোলনাহার বেগম, মান্না বড়ুয়া, রিফাত জাহান পপিসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী।

আলোচনা সভা শেষে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও একক অভিনয় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV