1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 13, 2026, 9:10 am

চান্দগাঁওয়ে ‍পুলিশের হাতে ধরা ৭ চাঁদাবাজ

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Friday, March 21, 2025
  • 359 বার পড়েছে

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. আইয়ুব আলী (৫৭), মো. রফিক (৫৫), মো. জামাল (৫২), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুজন মিয়া (৩০), মো. আব্বাস উদ্দিন (২৪) এবং মো. আব্দুল মালেক (৫৬)। এরমধ্যে আইয়ব মৌলভীবাজার এমরান সওদাগরের কলোনীর মৃত মো. মনু মিয়ার ছেলে, রফিক নুরুজ্জামান সওদাগরের বাড়ীর মৃত আব্দুর ছত্তরের ছেলে, জামাল জাহাঙ্গীর কলোনীর ইউসুফ মিয়ার ছেলে, সাইফুল ইউসুফ কলোনীর মফিজুর রহমানের ছেলে, সুজন তাহের কলোনীর মো. আলা উদ্দিনের ছেলে, আব্বাস সাতকানিয়া কলোনীর মৃত মঞ্জুর আহমেদের ছেলে, আব্দুল মালেক সফিকুলের কলোনীর মৃত রজব আলীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গত ১৭ মার্চে হওয়া একটি চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।’

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV