1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 3, 2026, 6:53 pm

নগরীর সৌন্দর্য নষ্ট করে এমন কর্মকাণ্ড বরদাশত করবো না: চসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Wednesday, October 28, 2026
  • 43 বার পড়েছে

নগরীর সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জিইসি মোড় থেকে ফয়’স লেক পর্যন্ত সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

নগরীর গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে অবৈধ স্থাপনা এবং যত্রতত্র বিলবোর্ড, ব্যানার ও পোস্টার লাগানোর ফলে নগরীর সৌন্দর্য ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এসব অবৈধ স্থাপনা ও পোস্টার ব্যানার অপসারণের মাধ্যমে সড়কের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগরীর সৌন্দর্য রক্ষা এবং নাগরিকদের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। অপরিকল্পিতভাবে বিলবোর্ড, ব্যানার ও পোস্টার স্থাপন করে নগরীর সৌন্দর্য নষ্ট করা যাবে না। একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘নগরীর সৌন্দর্য রক্ষা, নাগরিক দুর্ভোগ কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা ও অনুমোদনহীন প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযানকালে উপস্থিত ছিলেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV