1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 5, 2026, 1:52 am

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আলোচনা সভা

এম.হান্নান রহিম তালুকদার
  • আপডেট সময় : Saturday, January 24, 2026
  • 273 বার পড়েছে

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এর নির্বাচনী সেন্টার কমিটি গঠনকল্পে আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের ২নং ওয়ার্ড পশ্চিম চাল বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা সাবেক ছাত্রদল নেতা মোঃ আলীর সঞ্চালনায় এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা তাঁতী দলের সভাপতি মো.হেলাল উদ্দিন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান ইলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল করিম , আনোয়ারা উপজেলা যুবদল নেতা মোঃ মিজানুর, মোঃ রহমান ফরহাদ, উপজেলা বিএনপি নেতা মোঃ জসিম, আলমগীর চৌধুরী, ২নং বারশত ইউনিয়ন বিএনপির নেতা মোঃ জসিম উদ্দিন, মোঃ বশর, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, মোঃ ইসমাইল, মোঃ দেলোয়ার, মোঃ মজিদ, মোঃ জাহাঙ্গীর, মোঃ ফারুক, মোঃ জালাল, ছাত্রদল নেতা মোঃ মনজু, মোঃ শওকত মামুনুর, মোঃ সালাম, শেখ আহমদ, সাদ্দাম হোসেন।

আলোচনায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষ মার্কাকে বিজয় করার লক্ষ্যে আলহাজ্ব সরওয়ার জামান নিজামকে ভোট দিয়ে জয়যুক্ত করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান। উক্ত আলোচনা সভায় ২ নং ওয়ার্ড পশ্চিম চাল বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV