
আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন মাহাতা উত্তর পাড়া আমীর উদ্দিন শাহ্ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত ১ম বারের মত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা পরৈকোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.মোরশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক (ভিপি)।
শুভ উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদ’র সাধারণ সম্পাদক সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ৯নং পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো.জিয়াউল হাসান চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী মো.গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বাবু প্রদীপ ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য ও পরৈকোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো.শাহাজান মিয়া, পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো.সালামত আলী মেম্বার, নুর মোহাম্মদ, পরৈকোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.মহিম উদ্দিন, আনোয়ারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি ও পরৈকোড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.সাদ্দাম হোসেন, আনোয়ারা উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মো.মফিজুর রহমান, পরৈকোড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.সাদ্দাম, যুবদল নেতা মো.জাহাঙ্গীর আলম, মো.এনামুল হক ও আব্দুর রহমান।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির নেতা হাজী মফজল আহমদ, মো.আজিজুর রহমান, মো. আয়ুব আলী, প্রবাসী মো.শাহাজান, আনোয়ারা উপজেলা যুবদল নেতা মো.আরমান উদ্দিন।