1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 18, 2026, 2:20 am

ইউনাইটেড প্রেসক্লাবের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে আলোচনা সভা

ফুলকি দাশ
  • আপডেট সময় : Friday, July 24, 2026
  • 155 বার পড়েছে

ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে চট্টগ্রাম এলজিইডি ভবনের ৭ম তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট খন্দকার মাসুদুর রহমান (দিপু)।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম সংবাদ ও জনপ্রিয় আইপি টিভি সিএসটিভি টুয়েন্টি-ফোর চ্যানেল এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ক্রাইম রিপোর্টার ও সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক অরুন চন্দ্র, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সভাপতি সাংবাদিক মো.কামরুল ইসলাম, দৈনিক গণতদন্ত পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফারুক আহমেদ, দৈনিক প্রতিদিনের সময় এর বার্তা সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, দৈনিক দেশ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক মো.মফিজ, দৈনিক চট্টগ্রাম সংবাদ ও সিএসটিভি টুয়ান্টি-ফোর স্টাফ রিপোর্টার মো.সাদ্দাম হোসেন জয়, দৈনিক এই বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রাহাত খাঁন, সিএসটিভি টুয়েন্টি-ফোর এর স্টাফ রিপোর্টার রিয়া চৌধুরী প্রমুখ।

আলোচনায় পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে
ইউনাইটেড প্রেসক্লাবের চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনে গুরুত্ব আরোপ করা হয়।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV