
ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে নগরীর বহদ্দারহাটস্থ পানি উন্নয়ন বোর্ড গেস্ট হাউজ মিলনায়তনে ৩য় বারের মত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট খন্দকার মাসুদুর রহমান দিপু।

এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম সংবাদ’র সম্পাদক, জনপ্রিয় আইপি টিভি সিএসটিভি টুয়েন্টি-ফোর চেয়ারম্যান ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সভাপতি সাংবাদিক এম.কামরুল ইসলাম, দৈনিক দেশ প্রতিদিন’র চট্টগ্রাম ব্যুরো চীফ ও বিডি ক্রাইম টুয়েন্টি-ফোর সম্পাদক সাংবাদিক মো.সৈয়দ নূর রাসেল, সংগ্রামী স্বাধীন টুয়েন্টি-ফোর টিভির চেয়ারম্যান ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মো.কামাল উদ্দিন, সিএসটিভি টুয়েন্টি-ফোর স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক আজমীরা তিশামুন, বিডি ক্রাইম টুয়েন্টি-ফোর স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.হাসান, দৈনিক সময়ের কন্ঠ’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.রুবেল, দৈনিক অপরাধ দমন’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.জসিম, দৈনিক চট্টগ্রাম সংবাদ পত্রিকার ক্রাইম রিপোর্টার সাংবাদিক মো.জমির উদ্দিন, দৈনিক দেশের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক মো.মফিজ, দৈনিক চট্টগ্রাম সংবাদ’র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.সাদ্দাম হোসেন, দৈনিক দেশের সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মো.রোকন উদ্দিন ও দৈনিক দেশের সংবাদ পত্রিকার ক্রাইম রিপোর্টার সাংবাদিক মো.জায়েদ বিন সুলতান প্রমুখ।