1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 4, 2026, 12:29 am

চান্দগাঁওয়ে পানিবন্দিদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা হামিদ

এম.হান্নান রহিম তালুকদার
  • আপডেট সময় : Monday, July 13, 2026
  • 115 বার পড়েছে

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও চান্দগাঁও থানা বিএনপি নেতা, ৬নং পূর্বষোলশহর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ম.হামিদ টানা বৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি সাবানঘাটা,বলিরহাট, উত্তরপাড়া, মাঝিরপাড়া, কর্মকারপাড়া, ডাইলের বাড়ি, পোর্টারিপাড়া, চেয়ারম্যানঘাটা ও বাড়াইপাড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত থেকে সহযোগিতা করেন ৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম ইকবাল, যুবদল নেতা মোঃ সরওয়ার, মোঃ মিনহাজ উদ্দিন সোহেল, মোঃ বাহাদুর, মোঃ ওসমান, মোঃ খোরশেদ আলম, মোঃ সাদ্দাম, মোঃ মিজান, মোঃ আকবর ও মোঃ হাকিম প্রমুখ।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV