1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 4, 2026, 12:26 am

জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য পরিষদের অনুলিপি প্রদান

শাহিন আকতার
  • আপডেট সময় : Wednesday, August 5, 2026
  • 104 বার পড়েছে

বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের আওতাধীন চট্টগ্রাম বিভাগীয় ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির প্রতিনিধিদল চট্টগ্রামের জেলা প্রশাসক মো.জাহিদুল ইসলাম মিয়া ও জেলা পুলিশ সুপার মো.মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অনুলিপি প্রদান করেছেন।

সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাহ কামাল, সদস্য সচিব ফয়সাল আহম্মদ বাবু এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিনিধি হুমাইরা নাসরিন তুহিন।

প্রতিনিধিদল জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হাতে কেন্দ্রীয় কমান্ড কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম বিভাগীয় ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুলিপি আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

পাশাপাশি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ঐক্য, অধিকার ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।

প্রতিনিধিরা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিভাগের আওতাধীন প্রতিটি জেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ করা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে বিভাগীয় কমিটি কাজ করে যাবে।

সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV