
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়ার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সহ সভাপতি সাবেক তুখোড় ছাত্রনেতা এম. হান্নান রহিম তালুকদার, সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ মফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ আমির হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সদস্য মোঃ আবদুর শুক্কুর, মোঃ আলমগীর, মোঃ তৌহিদ, মোঃ আবুল হাসেম, মোঃ রবিউল হোসেন, কে. এম. নয়ন, মোঃ শাহ্ আলম, মোঃ মোজাম্মেল হক, মোঃ হাসান, মোঃ নুরুল আলম, মোঃ দিদার প্রমুখ।