
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান (বীর উত্তম) এর সহধর্মিণী দেশমাতা ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে ইয়াতিমদের মাঝে উপহার সামগ্রিক বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা মহসিন কলেজ ও চট্টগ্রাম কলেজ ছাত্রদল এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ত্যাগী ও মেধাবী সংগঠক মোঃ কামরুল ইসলাম এর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা আবির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কাজী বেলাল।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের কিংবদন্তি সাবেক ছাত্রনেতা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন।
বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আলমগীর নূর।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ মঞ্জুর আলম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য ম’ হামিদ, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জাকির হোসেন, দিদারুল আলম, ওসমান গনি, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লিমা আহমেদ, ছাত্রদল নেতা জিসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নজরুলসহ শতাধিক বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী এবং ইয়াতিম ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী।
দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন নাসিমন ভবন জামে মসজিদের পেশ ইমাম আলেমে দ্বীন মাওলানা জয়নাল আবেদিন।