1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
  3. admin@facfltd.com : facfltd :
September 21, 2026, 10:01 pm

ফটিকছড়ি নাজিরহাট হাসপাতাল এখনো ফ্যাসিষ্টদের দখলে: মহিউদ্দিন আজম

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Friday, September 11, 2026
  • 23 বার পড়েছে

নাজিরহাট হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত নাজিরহাট হাসপাতালের সামনে বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা ৮০ দশকের সাবেক রাজপথ কাঁপানো ছাত্রনেতা এ,কে,এম মহিউদ্দিন আজম। বক্তব্যে তিনি বলেন, নাজিরহাট হাসপাতাল বিগত ১৭ বছর ধরে ফ্যাসিষ্টের দখলে ছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও ফ্যাসিষ্টের অন্যতম দোসর ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পলাতক নাজিম উদ্দীন মুহুরীর ভাই ডাক্তার জয়নাল আবেদীন মুহুরীর নেতৃত্ব নাজিরহাট হাসপাতাল ফ্যাসিষ্টদের সংঘবদ্ধ সিন্ডিকেটের দখলে রয়েছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম- দূর্নীতির অভিযোগ রয়েছে। সাধারণ জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে , টাকা ছাড়া রোগীদের সিট মিলেনা। সরকারী ঔষধ বাহিরে বিভিন্ন ফার্মেসীতে বিক্রি করে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ্যাম্বুলেন্স চালকরা ৪/৫ হাজার টাকার কম ভাড়ায় রোগী চমেক হাসপাতালে পাঠায়না। একজন এ্যাম্বুলেন্স চালক হয়েও চট্টগ্রাম শহরেরে বায়েজিদ থানার পাশে মুহাম্মদ নগর আবাসিক এলাকায় তার একটি বিশাল বিল্ডিং রয়েছে, তার পরিবারের আত্মীয়-স্বজনসহ মোট একেই পরিবারের পাঁচজন সদস্য উক্ত হাসপাতাকে বিভিন্ন পদে চাকুরীরত রয়েছে।

মহিউদ্দিন আজম আরো বলেন যদি আগামী এক সপ্তাহের মধ্যে এই সংঘবদ্ধ ফ্যাসিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে স্থানীয় এলাকাবাসীদেরকে সাথে নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক, সিভিল সার্জেন এবং স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। যতোদিন পর্যন্ত এই দুর্নীতিবাজ নাজিরহাট হাসপাতালের ফ্যাসিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হয় ততদিন পর্যন্ত স্থানীয় এলাকাবাসীরদেরকে সাথে নিয়ে বিভিন্ন কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকিবে এবং সকল প্রকার আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকিবে।

নাজরহাট হাসপাতালের সামনে স্থানীয় নাগরিক ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করেন হুমায়ুন চৌধুরী প্রকাশ ডন হুমায়ুন। এতে আরো বক্তব্য রাখেন, এডভোকেট মহসিন, মাষ্টার আফসার উদ্দিন চৌধুরী, আসাদ কাজল, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV