
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন ১৯নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় বাকলিয়া থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো.দুলাল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল ইসলাম লিটন ও সদস্য সচিব মো.শামীম আহমেদ’র নেতৃত্বে স্বাগতম জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নব গঠিত কমিটির আহবায়ক নাহিদুর রহমান হীরা, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সাঈদ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মো.সুমন খাঁন, মো.শাকিল, মো.বেলাল হোসেন জমাদার, মো.সবুজ, মো.রুবেল, মো.ইসমাইল, মো.সোহেল,মো.সোহাগ খাঁন,মো.জাহাঙ্গীর আলম, মো.হানিফ, মো.নবী, মো.বাদল মিয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ।
মিছিলটি ১৯নং ওয়ার্ড পূর্ব বাকলিয়া গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয়।