
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলমের সঙ্গে এলাকাবাসীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) আনোয়ারার চাতুরী নিজ বাড়িতে এই সভার আয়োজন করা হয়।
খোরশেদুল আলম বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তারা কখনোই বিএনপির নেতাকর্মী নয়। জনগণ তাদের প্রকৃত চেহারা সম্পর্কে জানে। তারা কেবল চাঁদাবাজ, শুধু চামড়াটা পাল্টে বিএনপির পরিচয় ব্যবহার করছে। বিএনপির আদর্শ ও গণমানুষের রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মাহফুজুর রহমান পারভেজ, জাফর, চাতুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাসেম মেম্বার, আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হাসান, শাহাদত হোসেন, নজরুল ইসলাম লিটন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আহদুল ইসলাম, উপজেলা যুবদলের নেতা নুরু আজিম, যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা সরওয়ারসহ নাছির, সিরাজ, এরশাদ, ইমরান, জালাল, ফারুক, মোজ্জামেল, শরীফ, আজম খান, ফয়েজ, মনির, আবির, শুভ, রাজু, তারেক, সোহেল, মামুন, দিদার ও মো.জুয়েল সহ অসংখ্য নেতাকর্মী।