1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 4, 2026, 2:35 am

মন্দির, গির্জা কিংবা প্যাগোডায় কোন সাম্প্রদায়িক শক্তি যেন হামলা চালাতে না পারে: মিঠু

এম হান্নান রহিম তালুকদার
  • আপডেট সময় : Sunday, October 12, 2025
  • 253 বার পড়েছে

পটিয়া উপজেলার ৯নং জঙ্গল খাইন ইউনিয়নের ঊনাইনপুরা লঙ্কারাম বৌদ্ধ বিহার কর্তৃক আয়োজিত কঠিন চীবর দান উৎসবের আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুদ্দিন সালাম মিঠু। তিনি বলেন, ৫ই আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পরপরই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন যাতে কোন মন্দির, গির্জা, বিহার কিংবা কোন প্যাগোডায় কোন সাম্প্রদায়িক শক্তি যেন হামলা চালাত না পারে। আমার দল বিএনপি সব ধর্ম বর্ণ এবং সকল মতের মানুষকে সম্মান করে। বিশেষ করে ৭১ সালের পরাজিত শক্তি জামায়াত শিবিরের সকল প্রকার ধর্মীয় উস্কানিমূলক কর্মকান্ড যাতে স্বাধীন বাংলাদেশে চালাতে না পারে সে বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন। আগামী দিনে বিএনপি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবে।

সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগীতা খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন সকল ভেদাভেদ ভূলে গিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে এগিয়ে যাবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী,পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জাহেদুল হক, পটিয়া উপজেলা বিএনপির সংগঠক মোঃ ফরিদুল আলম, আবুল মনসুর শরীফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন,পটিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম হোসাইন টুটুল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,জহির উদ্দিন তসলিম, মোঃ আজগর, মোঃ বাকী, ফজলুল হক চুমকু, মোস্তফা মোরশেদ ননাই, মোঃশামীমুল হক, আবু তাহের সওদাগর, কাজী নওশাদ, গাজী শওকত, আবদুল মোমিন টিটু, মোঃ জিসান, মোঃ শাহীন, মোঃ রিদোয়ান, মামুনুর রশীদ আরমান,বদিউল আলম,মোঃ জমির, আনিস চৌধুরী, মোঃ নুরুল আলম, মোঃ সাইফুদ্দিন খালেদ সুজন, মাঈনুল ইসলাম আপেল, মোঃ মোরশেদ, মোঃ দিদার, মোঃ মামুন, মোঃ আরিফ, মোঃ মামুনুর রশীদ, মোঃ রাজু, নাসিম খান ও মোঃ বাবলু প্রমুখ।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV