
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০০ দিনের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা পড়ৈকোড়া ইউনিয়নের মাহাতা বাংলাখালী খালের পুনঃ খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসন থেকে ৪ বারের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম (এমপি)।
এই কর্মসূচির মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদী এবং জনকল্যাণে নিবেদিত এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে এবং মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বললেন আলহাজ্ব সরওয়ার জামাল উদ্দিন (এমপি)।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, বিএডিসি চট্টগ্রাম দক্ষিণের সহকারী প্রকৌশলী বেলাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম চৌধুরী জাকারিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা ও আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম (এমপি) পিএস মোঃ আকতার নবী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হক (ভিপি), পরৈকোড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর, সহ-সভাপতি মোঃ আনোয়ার ডিলার, আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নঈম উদ্দিন চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সদস্য ও পরৈকোড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ শাহাজান মিয়া, পরৈকোড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালামত আলী মেম্বার, আনোয়ারা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লোকমান, বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদ’র সাধারণ সম্পাদক সাংবাদিক এম হান্নান রহিম তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক মোঃ খোকন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলোর সাবেক সদস্য মোঃ ফারুক, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব ডিলার, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য ও দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মোঃ রাশেদ, মোঃ মান্নান, মোঃ সেলিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী দলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ এরশাদ, বিএনপির নেতা মোঃ হানিফ, হাজী মফজল, মান্নান, নজরুল সওদাগর, যুবদল নেতা আব্দুর রহিম, আরমান উদ্দিন, পরৈকোড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন ও কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ লোকমান।