1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 19, 2026, 3:49 am

শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার সভাপতি হলেন নীলিমা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Tuesday, March 26, 2024
  • 334 বার পড়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার মহিলা শ্রমিক লীগ বান্দরবান জেলা শাখার কমিটি ৩ বছরের জন্য অনুমোদন দিয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নীলিমা আক্তার নীলা এবং সাধারণ সম্পাদক সানুচিং মার্মা। মানবাধিকার নেত্রী, বিশিষ্ট কবি ও গীতিকার নীলিমা আক্তার নীলা সফলতার সাথে প্রতিটি কাজেই অর্জন করেছেন,মানুষের ভালোবাসা, সম্মান, খ্যাতি। ছোট বেলা থেকে মানুষের জন্য লড়াই করা, মানুষের পাশে দাঁড়ানো, নিজের খাবার অন্যের মুখে তুলে দেয়ার এক বিরল ইতিহাস সৃষ্টি করেছেন তিনি ।

মানবাধিকারে কাজ করতে গিয়ে শত শত মানুষের সংসার জোড়া লাগানো, মানুষের চোখের পানি খুব সহজে মুছে দেয়া কিংবা মৃত্যুকে হাতে নিয়ে অন্যকে বাঁচানোর গল্প হয়তো কোনদিন মানুষ ভুলতে পারবে না। সততার সাথে প্রতি মূহুর্তে হাত ধরে ছুটে চলা নীলিমা আক্তার নীলাকে বান্দরবান জেলা শাখার মহিলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে পেয়ে, মানুষ হয়তো আরো বেশি গর্ববোধ করছে।

নীলিমা বলেন, ছোট বেলায় বাবার বুকে মাথা রেখে বঙ্গবন্ধুর গল্প শুনতে শুনতে মনে হতো,বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে ঝলমল করবে, বঙ্গকন্যা শেখ হাসিনাই পারবে সোনার বাংলাদেশকে পৃথিবীর বুকে আলোর সিংহাসনে দাঁড় করাতে, কেননা এই বাংলার জন্য তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন, সব কিছু হারিয়ে তিনি শুধু এই দেশটাকেই পেয়েছেন,এমন মর্মান্তিক কষ্টের গল্প পৃথিবীতে আর নেই। নীলিমা আক্তার নীলা সেই ছোট্ট বেলা থেকেই বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার জন্য অজস্র সম্মান আর ভালোবাসা হৃদয়ের মাঝে স্থাপন করেছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নে বাংলাদেশ আজ পৃথিবীর শীর্ষে,এমন একজন দেশ নেত্রী, সাহসী নেত্রীর পাশে থাকতে পারলে জীবনের শ্রেষ্ঠ স্বপ্নটা ও পূরণ হবে,মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কিছু করার আরেকটি সুযোগ হবে। নীলিমা আক্তার নীলা অশেষ কৃতজ্ঞতা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের সভাপতি সুরাইয়া আক্তার, শামীমা আক্তার জলি, বীর বাহাদুর উশৈচিং এমপিসহ নেতৃবৃন্দদের প্রতি।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV