1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 18, 2026, 2:16 am

হোল্ডিং ট্যাক্স নিয়ে আতংকিত হবেন না: চসিক মেয়র

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Wednesday, February 1, 2023
  • 305 বার পড়েছে

সংবাদ ডেস্ক : শুনানীর মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় করার সুযোগ থাকায় নাগরিকদের আতংকিত না হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

বুধবার(১লা ফেব্রুয়ারি) চসিক ওয়ার্ড-২৪, ২৫, ২৬,২৭,৩৬ এর জন্য গঠিত এসেসমেন্ট রিভিউ বোর্ড ২ এর শুনানীতে চেয়ারম্যানের বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে চসিক ট্যাক্স নেয় এবং সেই ট্যাক্সের টাকা চট্টগ্রামের উন্নয়নে ব্যয় করে৷ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি নিয়ে নাগরিকদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি কাজ করছে৷

স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো এ সুযোগে গুজব ছড়াচ্ছে। “নাগরিকদের বলছি আপনারা আতংকিত হবেননা৷ আমরা প্রতিটি ওয়ার্ডে শুনানী করে কারো হোল্ডিং ট্যাক্স বেশি হলে তা সহনীয় করে দিচ্ছি৷ চট্টগ্রামের সন্তান হিসেবে আমি আপনাদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি৷ আপনারা আমাদের জানান, ট্যাক্স ইস্যুতে আমি আপনাদের পাশে আছি। নগরীর আগ্রাবাদ এক্সেস রোডের আবদুল্লাহ কনভেনশন হলে আয়োজিত শুনানীতে নাগরিকরা তাদের হোল্ডিং ট্যাক্সসহ বিভিন্ন নাগরিক সেবা নিয়ে চসিক মেয়রের কাছে তাদের অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

শুনানীতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর নাজমুল হক ডিউক, লায়ন মোহাম্মদ ইলিয়াস, জাফরুল হায়দার সবুজ, হুরে আরা বিউটি, জাহেদা বেগম পপি, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV