
বায়েজিদ বোস্তামী মাজারে বার্ষিক ওরশ উপলক্ষ্যে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের আয়োজনে আরো ছিলো কাওয়ালী সংগীত পরিবেশন ও জিকির। এই সুফি সম্রাট বায়েজিদ বোস্তামী (রহঃ) ছিলেন একজন মা ভক্ত, মায়ের চরণ সাধন করে যিনি আউলিয়া হয়েছেন।
মাহফিলে উপস্থিত ছিলেন ২ নং জালালাবাদ কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি ওসমান গনি মনা , মোঃ ইব্রাহিম সহ সভাপতি বায়েজিদ বোস্তামী, মোঃ আলাউদ্দিন বাবু প্রচার সম্পাদক, মোঃ সাহেদুল ইসলাম সহ-সভাপতি, মোঃ হোসেন কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ।
ওসমান গনি মনা বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এলাকা থেকে মাদক ও সন্ত্রাস দূর করে সুন্দর- সুস্থ একটি সমাজ উপহার দিতে চাই। এছাড়া অসহায় মানুষ এবং পথশিশুদের সহযোগিতার মাধ্যমে নিজের জীবন অতিবাহিত করতে চাই।