1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 18, 2026, 2:21 am

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে রোজার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে-ডা.  শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Monday, March 20, 2023
  • 305 বার পড়েছে

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে রোজার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। যথাযথভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেশি মুনাফার লোভে আজ প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি করেছে। সাধারণ জনগণের দুর্ভোগের শেষ নেই।’

তিনি বলেন, ‘সরকার ও সরকারদলীয় লোকজন দুর্নীতি ও লুটপাটে দেশের বেহাল অবস্থা। একদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি অন্যদিকে সরকারের মামলা, হামলা, জুলুম-নির্যাতনের শেষ নেই। আইনজীবীরাও এই সরকারের গায়েবি মামলা থেকে রেহাই পাচ্ছে না। সুপ্রিমকোর্ট বার নির্বাচনেও এই সরকার আরেকটি ইতিহাস সৃষ্টি করেছে। দুইদিনের ভোট একদিনেই ব্যালট বক্স ভর্তি করেছে।’

সোমবার (২০ মার্চ) বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে সিএনজি চালক দলের ১৫টি থানার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। প্রতিটি থানায় থানায় কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।

চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলের সভাপতি নুর মিয়া মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর চালক দল নেতা মো. রাকিব, মো. নুরনবী, মো. কবির, মো. খোকন, মো. বেলাল, মো. মহসিন প্রমুখ।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV