
টেক্সঘর ঐতিহাসিক মাঠে টেক্সঘর প্রিমিয়ার লীগ-২৫ সিজন-৩ গ্র্যান্ড ফাইনাল (১৮ এপ্রিল) শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। এতে আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুর হোসেন সভাপতিত্বে সঞ্চালনা করেন ছাত্রনেতা বেলাল হোসেন। অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে টেক্সঘর বেস্ট এলিভেন বনাম টেক্সঘর চাটগাইয়া নওজোয়ান অংশ নেন। খেলায় টেক্সঘর চাঁটগাইয়া নওজোয়ান প্রথমে ব্যাটিং করে ৭৬ রান সংগ্রহ করে। জবাবে টেক্সঘর বেস্ট এলিভেন ব্যাট করতে নেমে ১৬ রানে অল আউট হলে টেক্সঘর চাটগাইয়া নওজোয়ান বিশাল ব্যবধানে জয়ী হয়। টেক্সঘর ক্রিকেট কাউন্সিল এ টুর্নামেন্টের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ও খেলোয়াড়দের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি র সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন, বোয়ালখালী বিএনপির আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম, কপিল উদ্দীন, শাকপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজম খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মারেফুল ইসলাম, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ফারুকী, সহ-সভাপতি আব্দুল মান্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আরেফিন রিয়াদ, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাগির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক হারুন, যুগ্ম সম্পাদক আহামেদ খায়ের, মনজুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা শফিউল আলম, তানিম মুনতাসির, আব্দুল কাইয়ুম রাশেদ
টেক্সঘর ক্রিকেট কাউন্সিলের সম্মানিত সদস্য আরিফ মহিউদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সৈয়দ, সদস্য সচিব রায়হান, যুগ্ম সচিব নাঈম উদ্দিন, মোহাম্মদ আকরাম, শহিদুল ইসলাম খোকন অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন যথাক্রমে যুবদল নেতা বারেক, সাদ্দাম, ইকবাল, আরিফ, সাজ্জাদ,সাইফু উদদীন,রাসেল,আবছার, আলমগির, এসময় বিএনপি ও টেক্সঘর ক্রিকেট কাউন্সিল নেতৃবৃন্দ এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।