
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নে শহীদ জিয়া পরিষদের কার্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা জাঁকজমকভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের
সাবেক সহ-সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক/সদস্য সচিব পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবু বকর সিকদার, বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ ফেরদৌস আলম টিটু, সরল ইউনিয়ন বিএনপি নেতা আবু সৈয়দ এবং আবু বকর ।
উদ্বোধন অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আরিফের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সরল ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম।