1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 19, 2026, 4:24 am

ভারী বর্ষণে আনোয়ারায় পানিবন্দী মানুষের পাশে সরওয়ার জামাল নিজাম এমপি পুত্র সনি

এম.হান্নান রহিম তালুকদার
  • আপডেট সময় : Friday, July 10, 2026
  • 149 বার পড়েছে

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আনোয়ারা-কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনের ৪ বারের জনগণের ভোটে নির্বাচিত এমপি সরওয়ার জামাল নিজামের পুত্র সাহওয়াজ জামাল নিজাম সনি।

বৃহস্পতিবার(৯ জুলাই) দুপুরে তিনি আনোয়ারা কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দী এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তিনি বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরওয়ার জামাল নিজাম (এমপি)’র ব্যক্তিগত সহকারী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা আখতার নবী চৌধুরী, বিএনপি নেতা ফরিদ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, বিএনপি নেতা শহিদুল আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক লোকমান উদ্দিন, আমিনুল হক, নুরুল আজিম, আনোয়ারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর, মুমিন, মহিউদ্দিন, নাজিম উদ্দিন শাহ প্রমুখ।

সাহওয়াজ জামাল নিজাম সনি বলেন, যেকোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য এই ভাবেই সাধারণ মানুষের পাশে সবসময় পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV