1. admin@chattogramsangbad.net : chattomsangba :
  2. editor@chattogramsangbad.net : editor :
  3. admin@facfltd.com : facfltd :
September 10, 2026, 3:03 pm

বাকলিয়ায় পুলিশের সোর্স পরিচয়ে ত্রাস সৃষ্টিকারী বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Sunday, July 19, 2026
  • 121 বার পড়েছে

সিএমপি বাকলিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে এলাকায় পুলিশের কথিত সোর্স পরিচয় দানকারী ও নিরীহ মানুষকে হয়রানি করা বাবুল। কল্পলোক আবাসিক এলাকার একটি মারধর ও চুরির এজাহারনামীয় প্রধান আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

মামলাসূত্রে জানা যায়, ভুক্তভোগী বাদী মোহাম্মদ জয়নাল পটিয়ার বাসিন্দা এবং কল্পলোক আবাসিক এলাকার ১নং রোডের ই ব্লকের ১৩৪ নং প্লটের শাহাদাত হোসেনের বাড়ীর কেয়ারটেকার। গত ১২ই মে আসামী বাবুল ভুক্তভোগীকে এসে বাসা ভাড়ার কথা জিজ্ঞাসা করে। বাদী তখন তাকে পরিবারসহ নাকি ব্যাচেলর বাসা জানতে চাইলে সে ব্যাচেলর বাসা বলে জানায়। তখন বাদী তাকে বলেন তার মালিক ব্যাচেলর বাসা ভাড়া দেয় না। তখন আসামী বাবুল বাদীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।পরদিন ১৩ই মে সকাল বেলায় ভুক্তভোগীকে দায়িত্ব পালনের সময় ১ নং আসামী বাবুল তাহার হাতে থাকা ধামা এবং অজ্ঞাতনামা ৩ জন আসামী তাহাদের হাতে থাকা ছোরাসহ অটোরিক্সা থেকে নামিয়া একই উদ্দেশ্যে ঘটনাস্থলে বাদীর সামনে আসিয়া তার নাম জিজ্ঞাসা করিলে বাদী তাদেরকে তার নাম বলেন। তখন বাদী কিছু বুঝে উঠার আগে ১নং আসামী তাহার হাতে থাকা ধামা দিয়ে বাদীকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপ মারতে শুরু করে। ১নং আসামীর এলোপাতাড়ি কোপের আঘাতের ফলে বাদীর বাম হাতের কব্-জি কনুইতে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। অজ্ঞাতনামা ৩জন আসামী বাদীকে হত্যার উদ্দেশ্যে তাদের হাতে থাকা ছোরা দিয়ে বাদীর সারা শরীরে পোঁচ মারে আসামীদের উক্ত পোঁচে বাদীর গলার বাম পাশ, পিঠের বাম পাশসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত কাটা জখম হয়। ১নং আসামী এবং অজ্ঞাতনামা ৩জন আসামী বাদীকে এলোপাতাড়ি কিল ঘুষি মারিয়া তার সারা শরীরে নীলাফুলা জখম করে। আসামীদের এলোপাতাড়ি মারধরের ফলে বাদী মাটিতে লুটিয়া পড়িলে ১নং আসামী বাদীর পকেটে থাকা নগদ ১২,০০০/- (বারো হাজার) টাকা ছিনিয়ে নেয়। বাদীর শোর চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসতে শুরু করলে আসামীরা বাদীকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাস্থলের লোকজন বাদীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বাদী বহিঃ বিভাগ রোগীর টিকেট নং-১২০৬৭৯৯, রেজিঃ নং-০০০৪-২০২৬০৫১৩১০৪২৩৬ মূলে চিকিৎসা গ্রহণ শেষে থানায় এসে এজাহার দায়ের করেন। ১৬/০৫/২০২৬ ইং তারিখের বাকলিয়া থানার এফআইআর নং-২১। মামলার ধারা- ৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)/৩৪ পেনাল কোড রুজু হয়। বাদীর মামলার এজাহারের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) /শফিউল আলম সঙ্গীয় ফোর্স সহ সহ অভিযান পরিচালনা করিয়া ইং-১৮/০৭/২০২৬খ্রিঃ তারিখ রাতে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের ৫নং ব্রীজ এলাকা হইতে ১ নং আসামী মোঃ বাবুল প্রঃ বাবুকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV