1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 18, 2026, 2:03 am

চন্দনাইশে আ’লীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ২ শত পরিবারের চাল বিতরণ রফিকুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Sunday, August 23, 2026
  • 55 বার পড়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ডে ২ শতাধিক হতদরিদ্র, গরীব, অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য লায়ন আলহাজ্ব মো. রফিকুল ইসলাম। তিনি গত শুক্রবার বিকেলে গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এসব চাল বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ এ দেশের গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। জনকল্যাণের রাজনীতিতে আত্মনিবেদিত থেকেছে বলেই সংগঠনটি জনগণের প্রাণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দীর্ঘ সাফল্য-সংগ্রামের পথ ধরে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুদ্দিন সওদাগর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোসেন আবু, সাবেক কমিশনার খোরশেদ আলম সবুজ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাফফর আহমদ, যুবলীগ নেতা হেলাল উদ্দীন চৌধুরী, আমির মো. সাইফুদ্দিন, ওসমান গণি, মোঃ সিরাজুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV