
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের প্রবীণ শিক্ষাবিদ মাষ্টার বগলা ভূষণ বড়ুয়া (৮৭) পরলোক গমন করেছেন। ২৩ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা ৭টার দিকে শীলকূপ বড়ুয়া পাড়ায় তাঁর নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
মাষ্টার বগলা ভূষণ বড়ুয়া দীর্ঘকাল শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন এবং সর্বশেষ ১৯৯৯ সালের ৩০ জুন প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি আজীবন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের কল্যাণে সক্রিয় ভূমিকা রেখেছেন। শিক্ষা ও সমাজ উন্নয়নে অনন্য অবদানের জন্য জীবদ্দশায় তিনি গুণীজন সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন। তাঁর এই প্রয়াণে স্থানীয় শীলকূপ এলাকাসহ এলাকার হিন্দু- মুসলিম সামাজ ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে পারিবারিক ভাবে তাঁর অনিত্যসভা অনুষ্ঠিত হয়।