1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 14, 2026, 12:22 am

লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটি ও ভবন মালিক এসোসিয়েশনের মতবিনিময় সভা

ফুলকি দাশ (লোহাগাড়া প্রতিনিধি)
  • আপডেট সময় : Tuesday, November 10, 2026
  • 31 বার পড়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী শহর উন্নয়ন কমিটি ও লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের মত বিনিময় সভা বটতলী শহর উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় উপজেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদ-বিন-আখন্দ মহোদয়ের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী মওলানা নুরুল আলম চৌধুরী ও সদস্য সচিব সরওয়ার আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর প্রফে.আসাদুল্লাহ ইসলামাবাদি, সম্পাদক মৌলানা আ ন.ম নোমান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো.ফজলুল হক আজাদ, বিশিষ্ট সমাজসেবক লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, বিশিষ্ট ব্যবসায়ী ও ভবন মালিক এসোসিয়েশন এর সম্পাদক এম আজিজ উদ্দিন, সহ সভাপতি- মো.ইলিয়াস, অর্থ সম্পাদক-বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম , শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- তুষার কান্তি বড়ুয়া, বটতলী শহর কমিটির কো -অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমেদ, মো. আবদুল গনি,অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, মোস্তফা কামাল,সাংবাদিক খলিল চৌধুরী, হকার সমিতির সাধারণ সম্পাদক-মো.কায়সার হামিদসহ বটতলী শহরের ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ভবন মালিক সমিতির কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী সমিতির সদস্যরা অবিলম্বে নির্বাচন দিতে বলেন এবং সবাইকে এক হয়ে কাজ করার জন্য মতামত দেন। তারা বলেন ব্যবসায়ীদের নিয়ে গনতান্ত্রিক উপায়ে একটি কমিটি গঠন করা হোক।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV