1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 17, 2026, 12:08 am

বরেন্দ্র যুব অ্যাগ্রোকালচার সম্মেলনে ‘দ্য বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড’ পেলেন সাবিত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Friday, November 13, 2026
  • 25 বার পড়েছে

আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও নিজস্ব পরিচয় সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ‘দ্য বেস্ট ইয়ুথ কালচারাল অ্যাক্টিভিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন আদিবাসী তরুণী সাবিত্রী হেমব্রম।

বরেন্দ্র যুব অ্যাগ্রোকালচার সম্মেলন ২০২৬-এ সংস্কৃতি সংরক্ষণ ও চর্চায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

সাবিত্রী হেমব্রমের এই অর্জন আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয় সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এ স্বীকৃতি নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় আরও উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় তরুণ প্রজন্মের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাবিত্রী হেমব্রমের এ গৌরবময় অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে!

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV