1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 17, 2026, 12:08 am

শাহ্জালালাবাদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে আজিজ-খায়ের-এহসান পরিষদের পূর্ণ প্যানেল বিজয়

এম.হান্নান রহিম তালুকদার
  • আপডেট সময় : Sunday, November 15, 2026
  • 26 বার পড়েছে

চট্টগ্রামের শাহজালালাবাদ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ‘আজিজ-খায়ের-এহসান’ পরিষদ পূর্ণ প্যানেল জয় লাভ করেছে। শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল আজিজের নেতৃত্বাধীন পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। এ বিজয়ে মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

নির্বাচনে বিজয়ী পরিষদের সদস্যরা হলেন- সভাপতি কাজী আব্দুল আজিজ, সহ-সভাপতি: আবুল খায়ের, সাধারণ সম্পাদক অধ্যক্ষ এস. এম. এহসান উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ: মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক: মোঃ শহিদুল আলম জনি, বাণিজ্যিক সম্পাদক মোঃ নাঈমুর রহমান নাহিদ, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু তাহের, মার্কেট কল্যাণ সম্পাদক মোঃ আবু ইউসুফ, প্রচার সম্পাদক: মোঃ মফিজুল হক, দপ্তর সম্পাদক: দ্বীন মোহাম্মদ খোকন, কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য তানভীর রেজা নিলয়।

নির্বাচনে পূর্ণ বিজয় অর্জনের পর নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা শাহজালালাবাদ মার্কেটের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং মার্কেটের সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কার্যকরী পরিষদ সকলের সহযোগিতায় মার্কেটের উন্নয়ন, নিরাপত্তা ও ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV