1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 4, 2026, 4:12 am

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তার অভিযোগে চট্টগ্রামে গ্রেপ্তার ৩ 

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Thursday, February 2, 2023
  • 328 বার পড়েছে

নাহিদ সুলতানা প্রিয়া: রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট তৈরিতে সহায়তা করার অভিযোগে একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারী) রাত এবং বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, কক্সবাজার টেকনাফ এলাকার ফয়েজ আহম্মদে ছেলে মো. আরিফ, কক্সবাজার ঈদগাঁও এলাকার নবী হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন ও কুমিল্লা চান্দিনা এলাকার মৃত আবু তাহেরের ছেলে মো. তারেক।

জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার আরিফ তার বোন পরিচয় দিয়ে আফরোজা আক্তার নামে এক নারীর পাসপোর্ট ভেরিফিকেশনের সময় সংশ্লিষ্ট পুলিশের কাছে কাগজপত্র উপস্থাপন করেন। তবে বাস্তবে তিনি ছিলেন রোহিঙ্গা। তার ঠিকানা দেখানো হয় চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া এলাকায়। কিন্তু ওই ঠিকানায় আফরোজা নামে ওই নারীর কোনো অস্তিত্ব পায়নি পুলিশ।

এর পরিপ্রেক্ষিতে প্রথমে আরিফকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. জসিম উদ্দিন ও মো. তারেক নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ চক্রে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV