1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 23, 2026, 10:18 am

কর্ণফুলীতে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত মহিউদ্দিনকে নিয়ে পুলিশের নীরবতা প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Sunday, November 22, 2026
  • 24 বার পড়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ২নং বড়উঠান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহ মীরপুর ফকিনীর হাট এলাকায় মহিউদ্দিন বাবু নামে এক ব্যক্তির বিরুদ্ধে সরকারবিরোধী সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

তিনি স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে অবহিত করা হলে তিনি একাধিকবার শাহ মীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিউল্লাহকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, নির্দেশনার পরও দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

এ নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, অভিযুক্ত মহিউদ্দিন বাবুর সঙ্গে ফাঁড়ির ইনচার্জ সফিউল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে গড়িমসি করা হচ্ছে।

এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আনোয়ারা ও কর্ণফুলী থানার ওসিদের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে।

অপরাধে জড়িত কাউকে ছাড় না দিয়ে সবাইকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো কর্মকর্তা যদি আইনবহির্ভূত কাজ করেন বা দায়িত্ব পালনে অবহেলা করেন, তাহলে তাঁর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV