1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 22, 2026, 8:46 pm

চট্টগ্রাম-১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজামের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের সাক্ষাৎ

এম.হান্নান রহিম তালুকদার
  • আপডেট সময় : Saturday, November 21, 2026
  • 37 বার পড়েছে

চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ এবং চট্টগ্রাম সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দসহ সামাজিক ব্যক্তিবর্গ।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ-এর চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক খন্দকার মাসুদুর রহমান দিপু, চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ও ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ-এর ভাইস-চেয়ারম্যান, জাতীয় দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম. মনসুর উদ্দীন, জাতীয় দৈনিক একুশে সংবাদ-এর ক্রাইম রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক প্রিয়া সুলতানা, জাতীয় দৈনিক নববাণী-এর স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাংবাদিক শাহীন আক্তার, দৈনিক আমাদের চট্টগ্রাম-এর স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক কাজী আমানউল্লাহ আমান এবং যুবদল নেতা মো. শাহ আলমসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সাংবাদিকতা, গণমাধ্যমের ভূমিকা এবং চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV