1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 17, 2026, 1:54 am

কাতারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Saturday, March 4, 2023
  • 286 বার পড়েছে

জাতিসংঘের এলডিসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন।

শনিবার(৪ মার্চ) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি (বিজি-৩২৫) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাসস জানিয়েছে।

সেখানে কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এর আগে এদিন সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইটটি দোহার উদ্দেশে যাত্রা করে।

স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলন শুরু হচ্ছে কাতারের রাজধানীতে। সেই সম্মেলনে যোগ দেবেন শেখ হাসিনা। কাতারের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে শেখ হাসিনার বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে বাসস জানিয়েছে।

শনিবারই প্রধানমন্ত্রী কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, সাধারণ পরিষদের সভাপতি সাবা করোসি এবং ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনারের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

আর ৫ মার্চ সম্মেলনের উদ্বোধনী সভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।

সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পাশাপাশি বাংলাদেশ, লাওস ও নেপালের যৌথভাবে আয়োজিত ‘২০২১ সালের উত্তরণের জন্য টেকসই ও সহজ রূপান্তর’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তৃতা দেবেন।

৬ মার্চ শেখ হাসিনা ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়াল অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

ওই দিন মালাবির প্রেসিডেন্ট ল্যাজারাস ম্যাককার্থি চাকওয়েরার সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনের মধ্যে আয়োজিত ‘স্মার্ট ও উদ্ভাবনী সমাজের জন্য এলডিসিতে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ’ শীর্ষক আলোচনায়ও তিনি অংশ নেবেন।

প্রধানমন্ত্রী ৭ মার্চ বিশেষ অতিথি হিসেবে ‘আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক সমন্বয়ে স্বল্পোন্নত দেশগুলোর অংশগ্রহণ বৃদ্ধি’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সংলাপে যোগ দেবেন। পরে ‘সহজ ও টেকসই উত্তরণের জন্য বৈশ্বিক অংশীদারিত্ব: স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে অগ্রসর হওয়া’ শীর্ষক অনুষ্ঠানেও বক্তৃতা দেবেন।

৮ মার্চ ঢাকায় রওনা হওয়ার আগের দিন তিনি কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি আয়োজিত একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV