1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 2, 2026, 11:59 pm

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : Saturday, January 10, 2026
  • 315 বার পড়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হলেন তারেক রহমান। এর আগে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। শুক্রবার(৯ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলটির চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়।

বৈঠক শেষ দলটির এক বিবৃতিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিক ভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV