1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 5, 2026, 10:05 pm

মনোনয়ন ফরম সংগ্রহের পর কাদেরের সঙ্গে সাক্ষাৎ করলেন মাহি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Thursday, December 29, 2022
  • 718 বার পড়েছে

সংবাদ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এসে মাহি তার সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ সাবেক ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার।

এর আগে বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ওই সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাহি।

সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতব। এই আসন নৌকাকে এনে দেব।’

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV