1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
October 28, 2026, 11:53 pm

আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর শ্রদ্ধা নিবেদন

শেখ শহীদুল হক বাবলু
  • আপডেট সময় : Thursday, October 22, 2026
  • 23 বার পড়েছে

বাংলাদেশের ব্যান্ডসংগীতের অবিসংবাদিত কিংবদন্তি, একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী ও জনপ্রিয় ব্যান্ড এলআরবি (LRB)-এর প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর (এবি বস) ৮ম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’।

​চট্টগ্রামের চৈতন্য গলি কবরস্থানে প্রয়াত এই সুরসাধকের সমাধিতে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী চাটগাঁইয়্যা নওজোয়ান সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে আইয়ুব বাচ্চুর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তিকামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর সহ-সভাপতি মো. ইলিয়াছ ইলু।

​শ্রদ্ধা নিবেদনকালে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. ইলিয়াছ ইলু, আশরাফ উদ্দীন মাহমুদ, সহিদুল হক চৌধুরী, মোহাম্মদ মনজুর আলম, আবুল কালাম এবং প্রচার সম্পাদক ওমর আলী রনি প্রমুখ।

​উল্লেখ্য, চট্টগ্রামের কৃতি সন্তান আইয়ুব বাচ্চু তাঁর আজীবনের সৃষ্টিশীল কর্ম, সুরের জাদুকরী স্পর্শ ও কালজয়ী গানের মাধ্যমে বাংলা সংগীতকে বিশ্বদরবারে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে সংগঠনের নেতৃবৃন্দ এই মহান শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাবগম্ভীর ভালোবাসার প্রকাশ ঘটান।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV