1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 19, 2026, 3:35 am

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি যাওয়ার সময় আটক রোহিঙ্গা নেতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : Saturday, February 11, 2023
  • 309 বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি যাওয়ার সময় আটক হয়েছেন এক রোহিঙ্গা নেতা। তার নাম আসাদুল্লাহ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তাকে শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের উখিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।

আটক আসাদুল্লাহ কক্সবাজারের উখিয়া থানাধীন থ্যাংখালী শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তিনি বাংলাদেশ বিমানের ‘বিজি-১৩৫’ ফ্লাইটে সৌদি আরব যাচ্ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ‘বিজি-১৩৫’ ফ্লাইটটি ছিল জেদ্দাগামী। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রায় ২২ মিনিট বিলম্বে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ওই ফ্লাইটের যাত্রী ছিলেন আসাদুল্লাহ। ৬টার দিকে বিমানের বোর্ডিং পাস সংগ্রহ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান বলেন, আসাদুল্লাহ বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশ যাওয়ার সময় চট্টগ্রাম বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোহিঙ্গাদের নিবন্ধন যাচাই করে দেখা যায়, তিনি উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে ৯ জানুয়ারি একটি হত্যা মামলা হয়েছে। তিনি পালিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। তার বাংলাদেশি পাসপোর্টটি জব্দ করা হয়েছে।

এই পাসপোর্ট তিনি কীভাবে সংগ্রহ করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান সিএমপির উপ-কমিশনার।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV