1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 26, 2026, 3:23 pm

চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম এর জন্মদিনে শুভেচ্ছা জানালেন সাংবাদিক হান্নান

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেট সময় : Tuesday, November 24, 2026
  • 18 বার পড়েছে

★শুভ জন্মদিন, পুলিশ সুপার মাসুদ আলম (বিপিএম)★

চট্টগ্রামের চৌকস, দক্ষ ও মানবিক পুলিশ সুপার জনাব মাসুদ আলম (বিপিএম)-এর শুভ জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান দৈনিক চট্টগ্রাম সংবাদ’র সম্পাদক ও জাতীয় দৈনিক বর্তমান দিনকাল এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক হান্নান রহিম তালুকদার।

শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসপি মাসুদ আলম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তাঁর কর্মদক্ষতা, বিচক্ষণতা ও জনবান্ধব মনোভাব চট্টগ্রামবাসীর কাছে তাঁকে বিশেষভাবে পরিচিত করে তুলেছে।

শুভ জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এই সাংবাদিক নেতা। দেশ এবং মানুষের কল্যাণে তাঁর সাহসী, মানবিক ও দায়িত্বশীল পথচলা অব্যাহত থাকুক—এই প্রত্যাশা কামনা করেন।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV