1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 26, 2026, 8:18 pm

কক্সবাজার জেলা প্রশাসকের সাথে সাংবাদিক নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Thursday, November 26, 2026
  • 28 বার পড়েছে

জেলা ও পর্যটন উন্নয়ন, হকারদের শৃঙ্খলা এবং পর্যটন এলাকার সৌন্দর্য ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্ব আরোপ

কক্সবাজার জেলা প্রশাসক এম. এ. মন্নান-এর সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন, পর্যটন শিল্পের বিকাশ, পর্যটন এলাকার সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য ফিরিয়ে আনা, সৈকত ও আশপাশের এলাকায় হকারদের সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় হকারদের জন্য সুনির্দিষ্ট শৃঙ্খলা ও ব্যবস্থাপনা গড়ে তোলার মাধ্যমে পর্যটন এলাকার নান্দনিক পরিবেশ বজায় রাখার বিষয়েও আলোচনা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের কার্যকর উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কক্সবাজারকে আরও পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বর্তমান দিনকাল পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার, জনপ্রিয় আইপি টিভি সিএসটিভি টুয়েন্টি-ফোরের কক্সবাজার জেলা প্রতিনিধি ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের কক্সবাজার জেলা সভাপতি সাংবাদিক হোসাইন শরিফ, দৈনিক আমাদের চট্টগ্রাম-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক কাজী আমান উল্লাহ আমান এবং সিএসটিভি টুয়েন্টি-ফোরের ক্যামেরাপার্সন সাংবাদিক নুরুল আলম।

কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন, জনস্বার্থ রক্ষা এবং জেলার সার্বিক অগ্রযাত্রায় প্রশাসন ও সাংবাদিক সমাজের পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV