1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 26, 2026, 8:24 pm

কক্সবাজারের এসপি’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Thursday, November 26, 2026
  • 28 বার পড়েছে

সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও অপরাধ দমন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়

কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) সাজেদুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় আলোচনায় উঠে আসে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার সাজেদুল ইসলামের সঙ্গে সাংবাদিকদের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক বর্তমান দিনকাল-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার, জনপ্রিয় আইপি টিভি Cstv24 ও দৈনিক চট্টগ্রাম সংবাদ-এর কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক হোসাইন শরিফ, দৈনিক আমাদের চট্টগ্রাম-এর স্টাফ রিপোর্টার ও চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক কাজী আমান উল্লাহ আমান, দৈনিক চট্টগ্রাম সংবাদ-এর মহেশখালী প্রতিনিধি সাংবাদিক আবুল হাসেম এবং Cstv24-এর ক্যামেরাপারসন মো. নুরুল আলম।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV