1. adm_dee7858097@chattogramsangbad.net : adm_dee7858097 :
  2. admin@chattogramsangbad.net : chattomsangba :
  3. editor@chattogramsangbad.net : editor :
  4. admin@facfltd.com : facfltd :
November 26, 2026, 8:24 pm

চমেক হাসপাতালে এসআরবির অভিযান, ২০ দালালকে ২ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : Thursday, November 26, 2026
  • 23 বার পড়েছে

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৭। অভিযানে হাতেনাতে ২০জন দালালকে আটক করা হয়। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চমেক হাসপাতাল এলাকায় এই অভিযান চালানো হয়।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের তৎপরতা বেড়ে যাওয়ার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দালালচক্রের সদস্যরা জানায়, তারা মূলত গ্রামের দরিদ্র ও অসহায় মানুষদের টার্গেট করতো, যারা সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ। এসব রোগী ও তাদের স্বজনদের কাছে সরকারি হাসপাতালে চিকিৎসার অপ্রতুলতার কথা তুলে ধরে এক ধরনের ভীতি সৃষ্টি করা হতো এবং পরবর্তীতে বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নেওয়া হতো।

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষ স্বল্প বা বিনামূল্যে সুচিকিৎসার আশায় সরকারি হাসপাতালে আসেন এবং সরকারও বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা রেখেছে। কিন্তু দালালচক্র ও সিন্ডিকেটের কারণে সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। অভিযানে  নেতৃত্ব দেওয়া এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালগুলো দালালমুক্ত রাখতে সর্বসাধারণের সচেতনতা জরুরি। এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তছলিম উদ্দিন  জানান, এসআরবির দালালবিরোধী অভিযানের বিষয়টি অবগত আছি। হাসপাতালের পক্ষ থেকেও সহযোগিতা রয়েছে। প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে এ ধরনের অনিয়ম কমিয়ে আনা সম্ভব।

শেয়ার করুন

আরও সংবাদ
© All rights reserved © 2022
Theme Customized By LiveTV